× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

এম কে আনোয়ার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করলেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: প্রায় ছয়মাস কারাভোগের পর মুক্তি পেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

বুধবার রাত ১০টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন এম কে আনোয়ার।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক উপস্থিত ছিলেন।

কুমিল্লার এক নাশকতার মামলায় এম কে আনোয়ার গত বছরের ১৮ আগস্ট আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় আদালত।

প্রায় ছয়মাস কারাভোগের পর ১৯ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যালে বিশ্বদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি।

কারাগারে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতার কারণে চলতি বছরের শুরুতে তাকে হাসপাতলে ভর্তি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..