× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

এমপি হারুন ও রেইন ট্রি’র মালিক কে দুদকে তলব

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঝালকাঠি-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনকে (বিএইচ হারুন) তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ১১ এপ্রিল দুদকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

দুদকের উপপরিচালক শামসুল হক সই করা চিঠিতে আজ মঙ্গলবার এমপি হারুনকে তলব করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে ঢাকা ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে দেনা পরিশোধ করা, দি প্রিমিয়ার ব্যাংকসহ বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়, বনানী ও বারিধারায় বহুতল ভবন নির্মাণ, বসুন্ধরা আবাসিক এলাকায় ১টি প্লট ক্রয়, ৪টি বিলাসবহুল গাড়ি ক্রয়সহ অবৈধ প্রক্রিয়ায় সম্পদ অর্জন করেছেন এমপি হারুন। এছাড়া তিনি রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’হোটেলের মালিক।

অভিযোগপত্রে আরও বলা হয়, প্রিমিয়ার ব্যাংকের পরিচালক বি এইচ হারুন ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জাল স্বাক্ষরের মাধ্যমে প্রায় ১৩৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এমপি হারুন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও প্রিমিয়ার ব্যাংকের পরিচালক।

১৩৪ কোটি টাকা আত্মসাতের ঘটনায় এর আগে ২০১৭ সালের ৩ অক্টোবর প্রিমিয়ার ব্যাংকের একজন ডিএমডিসহ সাত কর্মকর্তাকে আজ মঙ্গলবার সকাল ৯টার মধ্যে দুদকে তলব করা হয়েছে। তারা হচ্ছেন- প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি সামসুদ্দিন চৌধুরী, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. জাহিদ চৌধুরী, এভিপি আশরাফুল আজাদ, জুনিয়র অফিসার আকবর হোসেন, মো. মাইনুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বনানী শাখার ক্যাশ অফিসার সৈয়দা রোজিনা আক্তার ও ওয়ান ব্যাংক গণকবাড়ি ইপিজেড শাখার সিনিয়র অফিসার মনিরুজ্জামান।

প্রিমিয়ার ব্যাংকের গ্রাহক মেসার্স রুমী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী খলিলুর রহমান ২০১৬ সালে দুদকের কাছে ১৩৪ কোটি আত্মসাতের লিখিত অভিযোগ করেন।

তিনি অভিযোগ করেন, তার ব্যাংক হিসাব থেকে ব্যাংকটির পরিচালক এমপি বিএইচ হারুন অন্য কর্মকর্তাদের সহযোগিতায় ১৩৪ কোটি টাকা সরিয়ে নিয়েছেন। এক্ষেত্রে প্রিমিয়ার ব্যাংক বংশাল শাখা থেকে গ্রাহক রুমী এন্টারপ্রাইজের নামে চেকবই ইস্যু দেখিয়ে প্রতারণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..