× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

এমপি লিটনকে ১৮ অক্টোবরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) আওয়ামী লীগের দলীয় আলোচিত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে আদালতে হাজির হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১২টার পর তিনি আদালতে হাজির হন। তার উপস্থিতিতে জামিন আবেদনের উপর শুনানি হয়। শুনানি শেষে আদালত লিটনের জামিন আবেদন খারিজ করে দেন।

পাশাপাশি ১৮ অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে আত্ম সমর্পনের নির্দেশ দেয় আদালত। এর আগে বেলা ১টার মধ্যে তাকে হাইকোর্টে হাজির করতে লিটনের আইনজীবীদের নির্দেশ দেয়া হয়।গতকাল রবিবার তার পক্ষে করা জামিন আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে আদলত এই নির্দেশনা প্রদান করেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চৌধুরীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হয়। আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি করেন এমপি লিটনের আইনজীবী মোখছেদুল ইসলাম।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঞ্জুরুল ইসলাম লিটনের পক্ষে রবিবার আবেদন করেন তার আইনজীবী এসএম আরিফুল ইসলাম। শিশু সৌরভকে গুলি করে জখম করার ঘটনায় মামলা করার পরপরই তিনি গা-ঢাকা দেন। গত ২ অক্টোবর ভোরে শিশু সৌরভের দু’পায়ে তিনটি গুলি করেন এমপি লিটন। পরে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনার ঝড় উঠার পর তার পিস্তলের লাইসেন্স বাতিল করা হয়। এছাড়া তাকে বেশ কয়েকটি কলেজের সভাপতির পদ থেকে থেকে প্রত্যাহার করা হয়। সমালোচনার মধ্যেই তিনি গা-ঢাকা দেন।


এ ক্যটাগরির আরো খবর..