ঝিনাইদহ প্রতিনিধিঃ এমপি বাড়ির কাজের লোক তাই আদালতে ওয়ারেন্ট ও মাল ক্রোকের আদেশ হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সাহস পাচ্ছে না। বরং ভুক্তভোগী গৃহবধুর উল্টো মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অসহায়ত্বের শিকার ওই গৃহবধু এখন দুই সন্তানকে নিয়ে মানবতার জীবন যাপন করছে এবং আদালতে দিনের পর দিন ঘুরছে।
ভুক্তভোগী ও মামলার বিবারণ সুত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ৬ নভেম্বর পরিবারিকভাবে কালীগঞ্জ উপজেলার একতিয়ারপুর(চাদরা) গ্রামের ইয়াকুব আলীর ছেলে লিয়াকত আলীর সাথে ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামের মৃত আনছার আলীর মেয়ে মালেকা পারভীনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী ও তার পরিবারের লোকজন নির্যাতন করে আসছিল। এরমধ্যে গত ২০১৫ সালের ১৫ মে তারিখে স্ত্রীকে নির্যাতন করে পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। ইতিমধ্যে লিয়াকত আরেকটি বিয়ে করছেন। ভ
রন পোষন দিতে অস্বীকৃতি জানানোর কারনে নিরুপায় হয়ে ওই গৃহবধু মালেকা ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতে একটি মামলা দায়ের করে (যার মামলা নং-ঝি/সিআর ৬৩৬/১৫ই ং)। মামলা হওয়ার পরও স্বামী আদালতে হাজির হয়নি। আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ও মাল ক্রোকের আদেশ দিলেও ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ তাকে ধরতে পাচ্ছে না। কারন লিয়াকত আলী বর্তমানে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের বাড়ির কেয়ার-টেকার।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলামের সাথে মোবাইলের ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে। ঘটনাটি নিয়ে ঝিনাইদহ-৪(কালীগঞ্জ) আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মোবাইল ফোনে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এমপির এপিএস আব্দুর রউফের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান এই মুহুুর্তে কথা বলা যাবে না। পরে যোগাযোগ করেন। আর লিয়াকত আমাদের সাথে সঙ্গে থাকে। তবে তাকে কোন প্রশ্রায় দেওয়া না।


