× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নিউজ ডেস্ক

এবার প্রিয়াঙ্কা গান্ধীকে মা দুর্গা রূপে বিতর্কিত পোস্টার জারি

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
প্রিয়াঙ্কা গান্ধীকে মা দুর্গা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা বারাণসী থেকে কংগ্রেসের রাষ্ট্রীয় মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী ১০ অক্টোবর থেকে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জনসভা করবেন। সভার আগের দিন আজ শনিবার কংগ্রেসের যুব কর্মীরা ‘দেবী দুর্গা”কে নিয়ে একটি বিতর্কিত পোস্টার জারি করেছে। যেখানে কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধীকে মা দুর্গা রূপে দেখানো হয়েছে।

কংগ্রেসের কর্মীরা সেই বিতর্কিত পোস্টার শহরের বিভিন্ন জায়গায় লাগিয়েছে। তাঁদের মতে, প্রিয়াঙ্কা গান্ধী কৃষকদের জন্য মা দুর্গার অবতার নিয়েছেন। তিনি কৃষকদের হত্যাকারীদের সাজা দেওয়ার জন্য এই অবতার ধারণ করেছেন। প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে এই পোস্টার সবথেকে বেশি বারাণসীর সিগরা এলাকায় দেখা গিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নবরাত্রির মধ্যে এই র‍্যালির আগে প্রিয়াঙ্কা গান্ধী কুষ্মান্ডা মন্দিরে যাবেন আর সেখানে দেবী দর্শনের পর পুজো করে নির্বাচনী অভিযান শুরু করবেন।

বলে দিই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মা দুর্গার এই শক্তিপীঠের দর্শন করেছেন। মন্দিরের পুরোহিত ধনঞ্জয় মিশ্রা জানান, এই মন্দির দেবীর শক্তিপীঠ হিসেবেই খ্যাত। যে এখানে শ্রদ্ধার সঙ্গে এসে মায়ের পুজো করেন, দেবী তাঁর সমস্ত মনস্কামনা পূর্ণ করেন।

মন্দিরের পুরোহিত জানান, এখানে দর্শন করলেই শত্রুদের বিনাশ হয়। এছাড়াও ভয় এবং সুখকর জীবনের বর দেন স্বয়ং দেবী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসে বিশেষ পুজো করে গিয়েছেন। দেবী ওনাকে আশীর্বাদও দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..