× Banner
সর্বশেষ
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩ বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

এবার কুয়েত ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: এবার কুয়েত ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছে। কুয়েত ইরানে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার এই ঘোষণা দেয় কুয়েত। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক জোটের সদস্য বাহরাইন ও সুদানের পথ অনুসরণ করে কুয়েত এই ঘোষণা দেয়।

সৌদি শিয়া নেতা নিমর-আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানে সৌদি দূতাবাসে পেট্রোলবোমা হামলা চালায় ইরানি শিয়ারা। আর এই হামলার পরিপ্রেক্ষিতে সৌদি রোববার ইরানের সঙ্গে সব ধরনের সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়। পরে সৌদির প্রতি সংহতি প্রকাশ করে সোমবার কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয় বাহরাইন ও সুদান। আর আজ কুয়েত ইরানের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিল।

এদিকে আঞ্চলিক শান্তি বজায় রাখতে আমেরিকা, জাতিসংঘ ও তুরস্ক মধ্যপ্রাচ্যের দেশগুলোকে শান্ত থাকতে আহ্বান জানিয়েছে।

 তথ্যসূত্র : বিবিসি অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..