× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

এবার এসএসসি’র পাসের হার ৭৭.৭৭ শতাংশ

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ।

এবারের পাসের হার গেলো বছরের থেকে কম। গত বছর পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এর আগে রোববার সকাল ১০টার দিকে গণভবনে ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়ার পর পরীক্ষায় পাসের হারের তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এসময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

এবারের এসএসসি পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন এবং ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

আজ দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানানো হবে।

বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মুঠোফোনে নির্ধারিত পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে।

গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ।

ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশের ওয়েবসাইট  www.educationboardresults.gov.bd এ ভিজিট করুন। এসএসসির ফলাফল দেখার জন্য ক্লিক করুন এখানে।


এ ক্যটাগরির আরো খবর..