× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

এবার এইচএসসি পরীক্ষায় অর্ধশতাধিক কেন্দ্র বাতিল

admin
হালনাগাদ: রবিবার, ২৫ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ প্রশ্নফাঁস ঠেকাতে এবার এইচএসসি পরীক্ষায় অর্ধশতাধিক কেন্দ্র বাতিল করা হয়েছে। এছাড়া পরীক্ষার দিন সকালে প্রশ্ন কেন্দ্রে নেয়ার সময় এবার বাড়তি নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে ব্যর্থ হয়েছে শিক্ষামন্ত্রণালয়। এরই মধ্যে আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা।

এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঝুঁকি ঠেকাতে সবধরনের ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, গতবার এইচএসসি পরীক্ষায় কেন্দ্র ছিল ৫০৮ টি। এবার তা কমিয়ে ৪৪৫ টি করা হয়েছে।এর মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্র বাতিল হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে।

এবার এইচএসসি পরীক্ষায় কেন্দ্রে প্রশ্ন নেয়ার সময় ম্যাজিস্ট্রেট বা তার প্রতিনিধি থাকবে।

এদিকে প্রশ্নফাঁসে গঠিত প্রশাসনিক কমিটি বলছে, ফাঁস ঠেকাতে তারাও বিভিন্ন মহলের পরামর্শ নিয়ে কাজ করছে।

সামাজকি যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁস ছড়ানো রোধে প্রযুক্তিগত ব্যবস্থাও নিচ্ছে মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..