এবার ইসকনের ১৭ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

এবার ইসকনের ১৭ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহিস্কার ও তাঁর কর্মকাণ্ডের দায়ভার এড়িয়েও রেহাই পেলো না ইসকন। এবার ইসকনের পুণ্ডরিক ধাম, প্রবর্তক ইসকন মন্দির ও ঢাকা স্বামীবাগ অফিসিয়াল একাউন্ট, চিন্ময় কৃষ্ণসহ ইসকনের অন্য আরও ১৬ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ।

বৃহস্প‌তিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বিএফআইইউ একটি দায়িত্বশীল সূত্র।

হিসাব জব্দ হওয়া অন্য ১৬ জন হলেন-কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চন্ডিদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন সাহা, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস।

হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের নামে একক মালিকানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাক‌বে। এসব হিসাবে আগামী ৩০ দিন কোনো ধরনের লেনদেন করতে পারবেন না তারা। প্রয়োজনে হিসাব স্থগিতের সময় বাড়ানো যাবে।

যাদের হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য (দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী) চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।