× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

এবারের ঈদে ঢাকার স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে ‘জুরাসিক ওয়ার্ল্ড’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  হলিউডের ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ বিশ্বজুড়ে মুক্তি আগামী ২২ জুন। তার আগেই ঈদ উপলক্ষে ঢাকার স্টার সিনেপ্লেক্সে আগামি ১৫ জুন থেকে প্রদর্শিত হবে ছবিটি।

স্টিভেন স্পিলবার্গ পরিচালিত কল্পবিজ্ঞান ঘরানার চলচ্চিত্র জুরাসিক পার্ক। মাইকেল ক্রিকটনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজের প্রথম চলচ্চিত্র মুক্তি পায় ১৯৯৩ সালে। এ যাবৎ প্রায় ১ হাজার মিলিয়ন ডলার আয় করেছে। চলতি বছর ‘জুরাসিক পার্ক’ সিনেমার ২৫ বছর পুর্তি হতে চলেছে।

১৯৯৭ সালে ‘দ্য লস্ট ওয়ার্ল্ড’ নামে জুরাসিক পার্ক-এর দ্বিতীয় পর্ব মুক্তি পায়। ২০০১ সালে মুক্তি পায় ‘জুরাসিক পার্ক ৩’। এরপর বড় একটা বিরতি দিয়ে ১৪ বছর পর ২০১৫ সালে মুক্তি পায় জুরাসিক পার্ক সিরিজের নতুন সংস্করণ ‘জুরাসিক ওয়ার্ল্ড’। তিন বছর পরেও ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ব্যবসার দিক দিয়ে এখনো বিশ্বে চতুর্থ অবস্থানে।

জুরাসিক ওয়ার্ল্ড-এর প্রথম ছবির কাহিনী যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হয়েছে ফলেন কিংডমের কাহিনী। এবারের ছবিটির পরিচালনায় পরিবর্তন এলেও বরাবরের মতোই ছবিটির কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন স্টিভেন স্পিলবার্গ।

এবার পরিচালনার দায়িত্ব পালন করেছেন জে এ বায়োনা। আগের ছবিটির মতো এবারও এর কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন ব্রাইস ডালাস হাওয়ার্ড এবং ক্রিস প্যাট।


এ ক্যটাগরির আরো খবর..