× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

এবছরেও এসএসসি পরীক্ষায় এগিয়ে মেয়েরা

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ এবছরেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা ২.১৪ শতাংশ বেশি পাস করেছে। ছেলেদের পাসের হার দাঁড়িয়েছে ৭৬.৭১ শতাংশ। মেয়েদের পাশে হার ৭৮.৮৫ শতাংশ।

গেলো বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে ৭৯ দশমিক ৯৩ শতাংশ ছাত্র এবং ৮০ দশমিক ৭৮ শতাংশ ছাত্রী পাস করে।

রোববার সকাল ১০টার দিকে এসএসসি পরীক্ষার ফলাফলের অনুলিপি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় এ তথ্য প্রকাশ করেন তিনি।

এবার ১০ বোর্ডে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ৫০৪ জন। ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন এবং ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন। এরমধ্যে ফেল করেছে ৪ লাখ ৫৫ ৩৯৫ জন।

১০ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭.৭৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। ৮টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯.৪০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ২ হাজার ৮শ’ ৪৫ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯১. ৯৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৪১৩ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.৮৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন তিন হাজার ৩৭১ জন।

দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।

ফল জানার উপায়: মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লেখে স্পেস দিয়ে রোল নম্বর লেখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লেখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশের ওয়েবসাইট  www.educationboardresults.gov.bd এ ভিজিট করুন। এসএসসির ফলাফল দেখার জন্য ক্লিক করুন এখানে।


এ ক্যটাগরির আরো খবর..