এফআর টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাসভিরুলইসলামের মুক্তি দাবী করেছে কুড়িগ্রাম বিএনপি

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :   এফআর টাওয়ারের বর্ধিত অংশের মালিক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলামের মুক্তি দাবী করেছে জেলা বিএনপি। সোমবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবী করা হয়। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় তাকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ‘বনানীর এফআর টাওয়ারের ২০-২২ তলার মালিক বিশিষ্ট শিল্পপতি তাসভিরুল ইসলাম প্রচলিত নিয়ম মেনেই এই অংশ ক্রয় করেছেন। নির্মাণে কোন ত্রুটি থাকলে জমির মালিক ও ডেভলোপার কোম্পানী দায়ী হবেন, কিন্তু তাদেরকে গ্রেপ্তার না করে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘ওই ভবনের অগ্নিকান্ডের সাথে তাসভিরুল ইসলামের কোন সম্পৃক্ততা নেই। তাই দেশের বিশিষ্ট একজন শিল্পপতিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে অবিলম্বে জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাসভিরুল ইসলামের নি:শর্ত মুক্তি দাবী করা হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাহবুবার রহমানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।