× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ছেলে-মেয়ে অস্ট্রেলিয়ায় থাকায় এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

কিংবদন্তি কণ্ঠশিল্পী প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের  শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ১৫ জুলাই। তার দুই ছেলে-মেয়ে অস্ট্রেলিয়ায় থাকায় তাদের আসতে কয়েকদিন সময় লাগবে বলে এমন সিদ্ধান্ত।

গতকাল (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দেহত্যাগ করেন। বর্তমানে তার মরদেহ রাজশাহীর একটি হাসপাতালের হিমঘরে রাখা রয়েছে।

এন্ড্রু কিশোরের ভগ্নিপতি প্যাট্রিক  বিপুল বিশ্বাস জানিয়েছেন তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ১৫ জুলাই।

তিনি মৃত্যুর আগেই নির্ধারিত করে গেছেন তার সমাধিস্থলের জায়গা ফলে সেখানেই তাকে সমাধিত করা হবে বলে জানান তার ভগ্নিপতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। এন্ড্রু কিশোর স্ত্রী লিপিকা এন্ড্রু, ছেলে এন্ড্রু সপ্তক ও মেয়ে এন্ড্রু সঙ্গাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেশ বরেণ্য এই শিল্পী দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

গত বছরের সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দেশ বরেণ্য এই শিল্পী। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার ৯ মাস পর গত ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। সপ্তাহ খানেকের বেশি মিরপুরের বাসায় সময় কাটানোর পর রাজশাহী চলে আসেন।

এই সঙ্গীতশিল্পী আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এন্ড্রু কিশোরের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারাদেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘ওগো বিদেশিনী’সহ অসংখ্য গান।


এ ক্যটাগরির আরো খবর..