× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

এনইআইআর চালু থাকলে নিরাপদ থাকবেন মোবাইল গ্রাহকরা

SDutta
হালনাগাদ: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

সুমন দত্ত: বাংলাদেশে মোবাইল ফোন ভোক্তাদের নিরাপদ সেবার দেওয়ার জন্য এনইআইআর সিস্টেমটা চালু করা হয়েছে। এই সিস্টেম মোবাইল চুরি, ক্লোন, হ্যাকিং ঠেকিয়ে দেবে। সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করত পারবে। এই সিস্টেমের মাধ্যমে অবৈধ মোবাইল সেট বিক্রি বন্ধ হয়ে যাবে। আর এ কারণে একটি বিশেষ মহল এনইআইর সিস্টেম সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। মঙ্গলবার মিন্টো রোডের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন এমআইওবির কার্যনির্বাহী সদস্য ও শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া উদ্দিন চৌধুরী। সংবাদ সম্মেলনে সমাপনী বক্তব্য দেন এমআইওবির সভাপতি জাকারিয়া শহীদ। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন এমআইওবির কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমআইওবির সদস্য সাইফুদ্দিন টিপু, ইমাম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, কোনো দেশে বৈধ মোবাইল সেট বিক্রির পাশাপাশি অবৈধ সেট বিক্রির অনুমতি থাকে না। একমাত্র বাংলাদেশে এটা হয়ে আসছে। গুটি কয়েক অবৈধ মোবাইল আমদানিকারকের জন্য এই ব্যবস্থা বহাল রাখা হয়েছে। আর এদের রুখে দিতে এনইআইআর সিস্টেমটি চালু করা হয়েছে। এই সিস্টেম পৃথিবীর বহু দেশে চালু আছে। বাংলাদেশ আজ বিটিআরসির মাধ্যমে এই সিস্টেম চালু করেছে। এতে দেশের মোবাইল ফোরে গ্রাহকরা নিরাপদে তাদের ডিভাইসটি ব্যবহার করতে পারবে। থাকবে না ভয় মোবাইল চুরি কিংবা ছিনতাই হওয়ার। থাকবেনা মোবাইল ক্লোন কিংবা হ্যাক হওয়ার। আপনার মোবাইল ডাটা আপনার কাছে সুরক্ষিত থাকবে। এছাড়া দেশের বাজারে কতটি মোবাইল সেট বিক্রি হলো। সরকার কত রাজস্ব পেল তার একটি হিসাব থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..