× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

এনআইডি জালিয়াতি: ছয় কর্মচারীকে বরখাস্ত করল ইসি

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ মেলায় ছয় কর্মচারীকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তারা এনআইডি সংশ্লিষ্ট আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে কর্মরত ছিলেন।

আইডিইএ দ্বিতীয় পর্যায় প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, প্রকল্প কার্যালয়ে কর্মরত ছয় কর্মচারীর বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র সংশোধন এবং এতদসংক্রান্ত বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রকল্পের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। ছয় কর্মচারী হলেন- অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. বুলবুল আহমেদ ও মো. সজীব আহমেদ, অফিস সহায়ক মো. নুরুজ্জামান, মো. জুলফিকার আলী ও সরদার আবুল কালাম পাভেল এবং ডাটা এন্ট্রি অপারেটর মাহবুবুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..