× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

এটিএম শামসুজ্জামানকে নিয়ে চঞ্চল চৌধুরী’র আবেগঘন স্ট্যাটাস

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ মে, ২০১৯

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর আগেও তাকে নিয়ে বেশ কয়েকবার মৃত্যুর গুজব ছড়ায়। গুজবের খবরে পরিবারের সদস্যরা বেশ বিরক্ত হন। অনেক ভক্ত গিয়ে ভিড় করেন হাসপাতালের গেটে।

তবে পরিবারসহ শুভাকাঙ্ক্ষীরা চান তিনি সুস্থ হয়ে ফিরুন। বিনোদন জগতের তারকারা চান জনপ্রিয় এই অভিনেতা আবারও ফিরে আসবেন, হাসিমুখে কথা বলবেন তাদের সঙ্গে। এমনই প্রত্যাশা করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, এটিএম ভাই/এটিএম আংকেল। কখনো ভাই, কখনো আংকেল ডাকি। সুস্থ হয়ে ফিরে আসুন তো আমাদের মাঝে। আপনার মুখে এরকম হাসি দেখতে চাই। অনেক দুষ্টামি করতে চাই আপনার সাথে। কথা বোঝেন নাই? আমাকে তো প্রায়ই বলতেন, বোঝো নাই মিয়া? আবার কবে বলবেন? খুব করে চাই। আবার বলতেন, তুমি মিয়া একটা ফাজিল।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল (শুক্রবার) রাত ১২টার দিকে অসুস্থবোধ করলে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ এপ্রিল শনিবার টানা তিন ঘণ্টা অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। রোববার (২৮ এপ্রিল) সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ৩০ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেলা ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।


এ ক্যটাগরির আরো খবর..