× Banner
সর্বশেষ
সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান

এটিএন নিউজের সংবাদকর্মীসহ রাজশাহীতে আটক ৩

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে পৌরসভা নির্বাচন চলাকালে। আজ বুধবার সকালে পুঠিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প থেকে তাঁদের আটক করেন বাহিনীর সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন এটিএন নিউজের রাজশাহী ব্যুরোর প্রতিবেদক সৌরভ হাবীব, ক্যামেরাপারসন খোকন এবং সৌরভ হাবীবের এক আত্মীয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, অনুমতি ছাড়াই বিজিবি ক্যাম্পের ভেতরে ঢুকে ছবি তোলার অপরাধে সংবাদকর্মীসহ তিনজনকে আটক করে বিজিবি। পরে তাঁদের পুঠিয়া থানায় সোপর্দ করা হয়।

সকাল ৮টা থেকে সারা দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। কোনো বিরতি ছাড়াই ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..