× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

এখন দেশে আর গরিব নেই

admin
হালনাগাদ: রবিবার, ১৮ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘এখন দেশে আর গরিব নেই। অসচ্ছল মানুষ আছে, কিন্তু গরিব নেই। শেখ হাসিনার শাসনামলে দেশের দরিদ্রতা কমে এসেছে।’

গতকাল শেরপুরের নকলা উপজেলায় অসচ্ছল মানুষদের পোশাক বিতরণ করতে গিয়ে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মতো অন্য কোনো স্থানে এত জঙ্গি ধরা পড়ে না। আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় জঙ্গিবাদ নির্মূলের পথে।’

ঈদ উপলক্ষে তিনদিনের সফলে নিজের নির্বাচনী এলাকা নকলা-নালিতাবাড়ী সফরে আসেন কৃষিমন্ত্রী। সফরের প্রথম দিন গতকাল রাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও নিজস্ব তহবিল থেকে নকলা পৌর এলাকার ৩০০ অসচ্ছল নারীকে একটি করে শাড়ি ও ৩০০ যুবককে একটি করে ট্রাউজার দেওয়া হয়। একই সময়ে স্কুলের শিক্ষার্থীদের কাপড় দেন কৃষিমন্ত্রী।

পোশাক বিতরণের সময় কৃষিমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

সফরের দ্বিতীয় দিনে আজ শনিবার সকাল থেকে মতিয়া চৌধুরী নালিতাবাড়ীর বিভিন্ন এলাকার অস্বচ্ছল নারী-পুরুষদের মাঝে শাড়ি ও ট্রাউজার বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..