× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

এখন আপনার দিকে তাকিয়ে ট্রি-ম্যান

admin
হালনাগাদ: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: আবুল বাজনদারের প্রতি সহযোগিতার হাত বাড়াতে আহ্বান জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আবুল কালাম। তিনি শনিবার আবুলের হাতে অস্ত্রোপচারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আবুলের স্ত্রী, মেয়ে, মা-বাবা আছে। তাদের খেয়ে-পরে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন। বিত্তবানরা যদি একটু সহযোগিতা করেন, তাহলে আবুলের পরিবার একটু ভালো থাকতে পারবে। তা ছাড়া সুস্থ্য হয়ে পরে কিছু করার জন্য আবুলের অর্থের প্রয়োজন। সবাই তার সহযোগিতায় এগিলে এলে আবুলের পরিবারের হয়তো এটা গতি হবে।’

আবুল বাজনদার দীর্ঘ ১০ বছর ধরে বিরল রোগে ভুগছেন। সম্পতি বাংলাদেশ সরকার তার চিকিৎসার ভার নিয়েছে। শনিবার তার ডান হাতের পাঁচ আঙুলে সফল অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসার ভার সরকার নিলেও তার পরিবারের ভার কেউ নেয়নি। তার স্ত্রী, মেয়ে, মা ও বাবা আছেন। তাদের জন্য এই মুহূর্তে অর্থের প্রয়োজন।

আবুল বাজনদারের স্ত্রী হালিমা জানান, হাসপাতাল থেকে তাকে, আবুলকে এবং আবুলের মাকে খেতে দেওয়া হয়। কিন্তু মেয়ে বা বাবার খাবার দেওয়া হয় না। তাদের খাবার কিনে খেতে হয়। আরো ছয় মাস যদি হাসপাতালে থাকতে হয়, তাহলে এ সময় তার মেয়েকে কী খাওয়াবেন, শ্বশুরকে কী খাওয়াবেন, এ নিয়ে হালিমা খুবই দুশ্চিন্তায় আছেন।

হালিমা আরো জানান, বিয়ের পর থেকেই তিনি কাঁথা সেলাই ও মানুষের বাড়িতে কাজ করে মেয়ে এবং স্বামীর খাবার জোগাড় করেছেন। এখন এ পরিস্থিতিতে হালিমা নিজেও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। ০১৯১৮৫৯৬৭২১- এই বিকাশ নম্বরে আর্থিক সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি। এ ছাড়া কেউ চাইলে অন্যভাবে সহযোগিতা করতে পারেন, এ কথাও বলেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..