× Banner
সর্বশেষ
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩ বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

এক লিটার দুধ ২৪০০ টাকা!

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : আমাদের দেশে ৭০ টাকায় এক লিটার দুধ পাওয়া যায়। বিদেশে এক লিটার দুধের নাম এর দুই/তিন গুণই বা হতে পারে। তবে এক লিটার দুধের দাম যদি হয় ২৪০০ টাকা, তাহলে কি মানা যায়?

গৃহযুদ্ধগ্রস্ত সিরিয়ার দুর্ভিক্ষপিড়ীত মাদায়া শহরে এক লিটার দুধের দাম হচ্ছে ৩০০ ডলার। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ২৪০০ টাকা।

মাদায়া শহরটি বর্তমানে দুর্ভিক্ষপিড়ীত। অবস্থা এতটাই করুণ যে, সেখানকার লোকজন ঘাস ও লতাপাতার স্যুপ খেয়ে দিন কাটাচ্ছে।

আন্তর্জাতিক দাতা সংস্থা রেড ক্রস জানিয়েছে, তারা অবিলম্বে ওই শহরে ত্রাণ সহায়তা পাঠাবে।

রেড ক্রসের মুখপাত্র দিবেহ ফকর শুক্রবার জানান, আগামী কয়েক দিনের মধ্যেই সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা মাদায়া শহরে ত্রাণ সহায়তা পাঠানো হবে। ত্রাণ তৈরি হচ্ছে। মাদায়ার পাশাপাশি প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনীর আওতাধীন ফোয়া ও কেফ্রায়া শহরেও ত্রাণ বিতরণ করা হবে।

তিনি বলেন, অল্প মাত্রায় ত্রাণ বিতরণ করলে হবে না। ওই সব এলাকাগুলোতে এখন নিয়মিত ত্রাণ বিতরণ প্রয়োজন।

খবর : সিএনএন


এ ক্যটাগরির আরো খবর..