এক বছর সাজা শেষে ট্রাভেল পারমিটের মাধ্যোমে দেশে ফিরলো বাংলাদেশের ৪ নাগরিক

জলিলঃ শার্শা যশোর সংবাদদাতাঃ- অবশেষে পাচার হয়ে যাওয়া দীর্ঘ এক বছর সাজা শেষে দেশে ফিরে আসলো ৪ বাংলাদেশি নাগরিক।

আজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় যশোরের শার্শা উপজেলা বেনাপোল সিমান্তো দিয়ে  ভারতের হাইকমিশন ও বাংলাদেশের হাইকমিশনারের মাধ্যোমে ট্রাভেল পারমিটের তারা দেশে ফিরলো।

ফিরে আসা ৪ বাংলাদেশি নাগরিকরা হলো  কুমিল্লাহ জেলার সদর থানার শ্রীমনতোপুর গ্রামের আাকুল হোসেনের ছেলে মিনহাজ্জুল হোসেন২৩, নোয়াখালি জেলার চাটখিল থানার করেটখিল গ্রামের আঃ সালামের ছেলে মইনুদ্দিন২১,

ফেনি জেলার হকদি গ্রামের এনায়েত আলির ছেলে মোয়াজ্জেম হোসেন২১, খুলনা রুপসা জেলার রুপসা থানার দিয়ারা গ্রামের রফিক শেখের ছেলে  শহিদ শেখ৫৭।

এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের এস,আই,ফজলুল হক বলেন তাহারা মুলত বিভিন্ন সময়ে এ দেশের দালাল বা পাচার কারিদের খপ্পরে পড়ে তারা পাচারের শিকার হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।