এক ঘণ্টার কর্মবিরতি কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক’ পদটিকে অষ্টম গ্রেডে উন্নীত করাসহ তিনদফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যামলয় চত্ত্বরে ১০টা থেকে ১১ টাকা পর্যান্ত এক ঘণ্টা দাঁড়িয়ে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করছেন তারা।

এ সময় কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের কার্য্ক্রম বন্ধ ছিল। বিশেষ করে তফশিলি ব্যাংকগুলোর লেনদেন, ট্রেজারি চালান ইস্যু, অটোমেটিক ক্লিয়ারিং হাউজিং, ন্যাশনাল পেমেন্ট সুইচ সবই বন্ধ ছিল। বাইরে থেকে কেউ এসেও এ সময় কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করতে পারেনি।

বৃহস্পতিবারের কর্মবিরতি চলাকালীন অফিসার্স ওয়েল ফেয়ার কাউন্সিলের সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন আমাদের দাবি দাওয়া পুরণের দায়িত্ব তিনি নিচ্ছেন। কিন্তু আমরা এতে সন্তুষ্ট না। আমরা আর কথায় বিশ্বাস করতে চাই না। বাস্তবায়ন চাই।

তিনি বলেন, অর্থসচিব জানতে চেয়েছেন বাংলাদেশ ব্যাংকে কী হচ্ছে? আজকে উনার (অর্থ সচিবের) চোখ কান খুলেছে, কেবল জানতে শুনতে পারছেন। এতদিন উনি কোনো কিছু বুঝতে পারেননি। আমি বলবো আমরা নায্য দাবিতে অবস্থান নিয়েছি, এটা মেনে নেওয়া না হলে আন্দোলন আরও দুর্বার হবে।

এর আগে বুধবার এক মুলতবী সভায় ‘গেট গ্যাদারিং’ শীর্ষক এ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এ সময় আরও বলা হয়, দাবি আদায়ে আগামী ১০ ও ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যুন্ত ও ১২ থেকে ১৪ জানুয়ারি সকাল ১০ থেকে ১২টা পর্যুন্ত কর্মসূচি পালন করা হবে।

এরমধ্যে সরকার দাবি মেনে না নিলে ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গণ ছুটিতে যাবেন বলেও জানায় কাউন্সিল।

তিনদফা দাবিগুলো হল, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদটিকে অষ্টম গ্রেডে উন্নয়ন করা, গেজেটে বাংলাদেশ ব্যাংককে আলাদাভাবে উল্লেখ করা এবং বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদ নির্বাহী পরিচালক পদটিকে গ্রেড-১ এ উন্নীত করা।

বেতন স্কেলের গেজেট প্রকাশের পর ২২ ডিসেম্বর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

গেজেট প্রকাশের পর কালো ব্যাজ ধারণ, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধনের মত কর্মসূচি পালন করেছেন কর্মকর্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।