× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ওয়ারী থানা আহ্বায়ক কমিটি ঘোষণা

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬

প্রানতোষ তালুকদারঃ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে ওয়ারী থানা কর্মী সভায় নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল  ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।

আজ শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকার সময় রাজধানীর পুরাতন ঢাকার ওয়ারী থানাধীন বনগ্রাম রোডে থানা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক কাজী মুকুল।

উক্ত কর্মী সভায় আহ্বায়ক কমিটিতে প্রানতোষ তালুকদারকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন রিপনকে সদস্য সচিব ও মোক্তার আহম্মেদ (মুক্তি)-সহ আহ্বায়ক, দীন ইসলাম-সহ আহ্বায়ক, খন্দকার মোঃ অলী শিপন যুগ্ম সদস্য সচিব এবং জামিল আকবর রবিনকে যুগ্ম সদস্য সচিব পদ দিয়ে ওয়ারী থানা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ওয়ারী থানা কর্মী সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল মুুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে বলেছেন। এবং তিনি বলেছেন আগে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে সূচিত হয়েছিল বাংলাদেশের সুশীল সমাজের এক অভূতপূর্ব আন্দোলন। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার এবং সাম্প্রদায়িক ও মৌলবীদী রাজনীতি নিষিদ্ধকরণের দাবিতে গঠিত হয়েছিল একাত্তরের ঘাতক দালালন নির্মূল কমিটি।

জাহানারা ইমাম মৃত্যুবরণ করেছেন ’৯৪-এর ২৬ জুন। তারপর এ আন্দোলন থেমে থাকেনি। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘাতপ্রতিঘাতের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি কাঙ্খিত লক্ষ্যের দিকে। যে সব আদর্শ ও লক্ষ্য সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল তার প্রতিফলন ঘটেছিল বাহাত্তরের  সংবিধানে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল প্রজাতন্ত্রের নীতি হবে গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র।

এই সংবিধানে ধর্মের নামে রাজনীতি করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কারণ ’৪৭ সালে ধর্মীয় দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে পাকিস্তানের জন্মলাভের পর থেকে পাকিস্তানি শাসক শোষকরা ধর্মের দোহাই দিয়ে বাঙালিদের উপর শোষণ-পীড়ন চালিয়েছিল।

ইসলামের কথা বলে বাঙালির হাজার বছরের ভাষা ও সংস্কৃতির কণ্ঠরোধ করেছিল। একাত্তর সালে জেনারেল ইয়াহিয়ার সামরিক জান্তা ইসলাম ও পাকিস্তান রক্ষার দোহাই দিয়ে তিরিশ লক্ষ বাঙালিকে নৃশংসভাবে হত্যা করেছিল। আড়াই লক্ষেরর বেশী নারী তাদের পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল।

পাকিস্তানি শাসকরা সব সময় প্রচার করেছে ইসলাম ও পাকিস্তান সমার্থক। কৃত্রিম এই রাষ্ট্রটি রক্ষার জন্য তারা সব সময় নিজ দেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছে, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছে। এবং কখনও জনগণের সমস্যা ও সংকট দূর করতে ব্যর্থ হয়ে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে।

সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশে যারা পাকিস্তানী সামরিক জান্তার প্রধান সহযোগী ছিল সেই সব উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী পাকিস্তানের নীল নকশা অনুযায়ী বাংলাদেশে হরকতুল জেহাদ ও তালেবানদের সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে দেশের অভ্যন্তরে বুদ্ধিজীবী, সাংস্কৃতিসেবী ও প্রগতিশীল রাজনৈতিক নেতা কর্মীদের হত্যার জন্য নিয়োজিত করেছে এবং ভারত, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় পাঠাচ্ছে জঙ্গী মৌলবাদী তৎপরতা চালানো ও যুদ্ধ করার জন্য। বাংলাদেশের মৌলবাদীরা প্রকাশ্য জনসভায় হুমকি দিয়েছিল আফগানিস্তানের মতো ‘তালেবানি বিপ্লব’ ঘটিয়ে সরকার উৎখাত করবে বাংলাদেশকে আফগানিস্তান বানাবে।

আমাদের দুর্ভাগ্য বিএনপি আমলের সরকার  এই সব মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বরং ক্ষেত্রবিশেষ তাদের সঙ্গে আপোষ করেছে এবং তাদেও আশ্রয় প্রশয় দিয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের আংশিক বিচার করেছেন। কিন্তু দুঃখের বিষয় অদ্যাবধি ’৭২ এর সংবিধানটি চালু করতে পারেননি।

তিনি বলেছেন আমরা যখন মৌলবাদের বিরোধীতা করি, মৌলবাদীরা আমাদের বলে আমরা নাকি ধর্মবিরোধী, ইসলাম বিরোধী! আমরা ইসলাম ধর্মসহ সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। যাঁরা প্রকৃত অর্থে ধর্ম পালন করেন আমরা তাঁদের শ্রদ্ধা করি। আমরা বিরোধিতা করি তাদের, যারা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমরা তাদের ঘৃণা করি যারা  ইসলামের নামে গণহত্যা ও নারী নির্যাতনকে জায়েজ করতে চায়। মৌলবাদী ও সম্প্রদায়িক অপশক্তি সর্বক্ষণ আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা ও বিষোদগার করছে। কখনও সাধারণ মানুষ এসব অপপ্রচারের কারণে বিভ্রান্ত হয়।

তারপরও একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন অব্যাহত রয়েছে। পরিশেষে কর্মীসভার সমাপ্তি ঘোষণা করেন কর্মীসভার সভাপতি প্রানতোষ তালুকদার।


এ ক্যটাগরির আরো খবর..