× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ২৫ মার্চ গণহত্যার কালরাত্রি ও সমাবেশ এবং আলোর মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার এ উদযাপন করলেন

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০১৬

প্রানতোষ তালুকদার : ২৫ মার্চ শুক্রবার রাত ৮টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ২৫ মার্চ গণহত্যার কালরাত্রি ও আলোর মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার এ উদযাপন করলেন। সূচনা বক্তব্য দিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। এবং সম্মানিত অতিথিবৃন্দও একে-একে মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাবার জন্য, গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নকরণ সহ বক্তব্য রাখেন।

সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন-মাননীয় অর্থমন্ত্রী মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিত এমপি, মাননীয় বাণিজ্যমন্ত্রী ও মুজিব বাহিনীর অন্যতম অধিনায়ক মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ এমপি, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা এডভোকেট এ কে এম মোজাম্মেল এত এমপি, মাননীয় বিমান ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন এমপি, মাননীয় নৌ-পরিবহনমন্ত্রী মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি।

প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপুমনি এমপি, মুক্তিযুদ্ধে ‘এস’ ফোর্সের অধিনায়ক, প্রাক্তন সেনাপ্রধান মেজর জেনারেল (অবঃ) কে এম সফিউল্লাহ বীরউত্তম, যুক্তিযুদ্ধে ৮নং সেক্টরের অধিনায়ক কর্ণেল (অবঃ) আবু ওসমান চৌধুরী, স্বাধীনতার ঘোষণাপত্র রচয়িতা মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আমীর উল ইসলাম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি যুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) শওকত আলী এমপি, বাংলাদেশ শিক্ষক সমিতি (মুজিনগর)-এর সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অধ্যাপক অজয় রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সহ-সভাপতি আমেনা আহমেদ এমপি।

ঐতিহাসিক আগড়তলা যষযন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবঃ) আব্দুল জলিল, মুক্তিযুদ্ধে শহীদ ডাঃ আলীম চৌধুরীর সহধর্মিণী শ্যামলী নাসরিন চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আয়েশা খানম, মুক্তিযোদ্ধা চলচ্চিত্রনির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সেক্টর কমান্ডার ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১-এর সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুণ হাবীব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এডভোকেট রাণা দাস গুপ্ত,  প্রজন্ম ‘৭১-এর সহ-সভাপতি শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর পুত্র আফিস মুনীর তন্ময় ও একত্তরের ঘাতক দালাল নির্র্মূল কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা সাংবাদিক কামাল লোহানী বক্তব্য দিলেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেছেন, ‘৭১ এর ২৫ মার্চের মধ্যরাত্রি থেকে বাংলাদেশে আরম্ভ হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতম গণহত্যাযজ্ঞ, মানবজাতির স্মরণকালের ইতিহাসে যার নজির নেই। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী বাংলাদেশে কখনও ৩০ লক্ষ মানুষকে হত্য করতে পারত না যদি না তাদের সঙ্গে এদেশের জামায়াতে ইসলামী, মুসলিম লীগ ও নেজামে ইসলামের মত দল প্রত্যক্ষভাবে সহযোগিতা এবং হত্যাযজ্ঞে অংশগ্রহণ করত।

মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাবার জন্য, গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নকরণ এবং শহীদদের আত্মদানের চেতনায় নিজেদের বোধ শাণিত করবার জন্য শহীদজননী জাহানারা ইমাম ২৫ মার্চ সূচনা করেছিলেন গণহত্যার কালরাত্রি পালন কর্মসূূচি।

গত ২৩ বছর ধরে আমরা ২৫ মার্চ রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে মোমবাতি হাতে আলোর মিছিল নিয়ে জগন্নাথ হলের বধ্যভূমিতে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে আসছেন। এ বছর ২০১৬-এর ২৫ মার্চ রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হল।

এ বছরে এদেশের জনগণের দাবি হচ্ছে সরকারিভাবে ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ ঘোষণা করা এবং বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। বহির্বিশ্বে নির্মূল কমিটির শাখাসমূহ বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের গণহত্যার বিচার দাবির পাশাপাশি নিহতদের স্মরণে স্থানীয় স্মৃতিসৌধে ২৫ মার্চ সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করলেন।

স্বাধীনতা ও গণহত্যার ৪৫তম বার্ষিকীতে ২৫ মার্চ রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৪৫টি মশাল প্রজ্জ্বলন করলেন এবং আলোর মিছিলে নেতৃত্ব দিলেন মহান মুক্তিযুদ্ধের অধিনায়করা, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। আলোর মিছিলের প্রারম্ভে মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা করলেন মুক্তিযোদ্ধ এবং রাজনৈতিক নেতারা।

মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের এই কর্মসূচিতে সবান্ধব ও সপরিবারের সকলের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে হয়।


এ ক্যটাগরির আরো খবর..