একসঙ্গে ‘ধরা’ পড়লেন সালমান-ক্যাটরিনা

বিনোদন ডেস্কঃ ব্যান্দ্রায় এবার একসঙ্গে দেখা গেল সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে। ‘টাইগার জিন্দা হ্যায়’-র প্রমোশনে নয়, এবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে ক্যাটরিনার সঙ্গে হাজির হলেন বলিউডের ‘ভাইজান’।

আর সালমান খানের সঙ্গে তাঁর প্রাক্তন প্রেমিককে দেখার পরই জোর জল্পনা শুরু হয়।

বি টাউনের খবর, বুধবার থেকেই নাকি ব্যান্দ্রায় একসঙ্গে সময় কাটাতে দেখা যায় সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে। বুধবার রাতেও তাঁদের একসঙ্গে সময় কাটাতেই দেখা যায় বলে খবর। যদিও, বই প্রকাশের অনুষ্ঠানের জন্যই তাঁরা একসঙ্গে হাজির হয়েছেন বলে দাবি করেন বলিউডের অন্যতম জুটি।

সূত্র বলছে, বিনা কাক নামে এক লেখিকার বই প্রকাশের অনুষ্ঠানে সালমান-ক্যাটরিনার পাশপাশি সল্লুর প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি এবং টাইগার জিন্দা হ্যায়-এর পরিচালক কবীর খানও হাজির ছিলেন। ওই অনুষ্ঠানে দেখা যায় গায়ক, অভিনেতা হিমেশ রেশমিয়াকেও।

প্রসঙ্গত, বিরুষ্কার বিয়ের পর এবার গাঁটছড়া বাঁধুন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। সোশ্যাল সাইটে কিন্তু এমনই দাবি করছেন তাঁদের ভক্তরা। খবর জি নিউজের

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।