দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১৬০২ মৃত্যু ২১ ও সুস্থ্ ২১২

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১৬০২ মৃত্যু ২১ ও সুস্থ্ ২১২

সারা দেশে গত ২৪ ঘণ্টায়  ৯৭৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৬০২ জন। এ নিয়ে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭০ জনে। সুস্থ হয়েছেন ২১২ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৪৫৮৫ জন। আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩৪৯ জনের।

সোমবার (১৮ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

শনাক্তকৃত রোগীর সংখ্যা বিবেচনায় বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩০ তম। দুই শতাধিক দেশ ও অঞ্চলের এ তালিকায় সবার উপরের দিকে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৫ লক্ষাধিক। এছাড়া সেখানে মৃতের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই।

এই তালিকায় ১১ নম্বর অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ৯৬ হাজার। ভারতে ভাইরাসটি ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

অন্যদিকে ভাইরাসের উৎপত্তিস্থল চীনে করোনা ভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে। সেখানে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৮২ সহস্রাধিক হলেও নতুন রোগীর সংখ্যা একেবারেই কম।

দক্ষিণ এশিয়ার অপর দেশ নেপাল করোনা ভাইরাস নিয়ন্ত্রণে অনেকটাই সফল। সেখানে প্রদুর্ভাব শুরুর দিকে দেখা গেলেও নিয়ন্ত্রণও ছিল শুরু থেকেই। এখন পর্যন্ত দেশটিতে কেবল একজন মারা গেছেন করোনাভাইরাসে।

বিশ্বে শনাক্ত হওয়া ৪৮ লাখ ৬ হাজার ২৯৭ জন রোগীর মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ১৬ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।