× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

একদিনে করোনায় আরও আক্রান্ত ১ হাজার ৬৭৬ জন এবং মৃত্যু ৩৮

Dutta
হালনাগাদ: রবিবার, ৬ জুন, ২০২১

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায়
নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৬৭৬ জন এবং মারা গেছেন আরও ৩৮ জন।

দেশে এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১০ হাজার ৯৯০ জন। এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৩৯ জনে।

রোববার (০৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৬১৩ জনের।

এর আগে শনিবার (০৫ জুন) দেশে করোনায় ৪৩ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৪৪৭ জন জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (০৬ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৯ হাজার ৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৩৮২।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৩৫ হাজার ৭৭৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৩৭ লাখ ৫ হাজার ৮৬৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৬৮ লাখ ২২ হাজার ৪৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৪ হাজার ৩৭৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ২০৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৮ লাখ ৮ হাজার ৩৭২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭৮৪ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৬৯ লাখ ৭ হাজার ৪২৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৬২৯ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৭ হাজার ৬৮৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৯ হাজার ৯৭৩ জন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫২ লাখ ৮২ হাজার ৫৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৪৮ হাজার ৬৪ জন।

এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 


এ ক্যটাগরির আরো খবর..