× Banner

১১ হাজার ১৬৫ টাকায় একটি ইলিশ

admin
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

বরগুনা প্রতিনিধিঃ  জেলার মৎস্য বন্দর পাথরঘাটায় ২ কেজি ৩ শ’ গ্রাম ওজনের একটি ইলিশ ১১ হাজার ১৬৫ টাকায় বিক্রি হয়েছে ।

বৃহস্পতিবার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার লেফটেন্যান্ট কমান্ডার এম এস্কান্দার আলী খান জানান, উপজেলার টেংরা গ্রামের কবির শরীফের ট্রলারে মাছটি ধরা পড়ে। কয়েক হাত ঘুরে মাছটি বিএফডিসির পাথরঘাটা অবতরণ কেন্দ্রের পাইকারি মৎস্য বাজারে নিউ আলামিন ফিস নামের মালিক মো. রুবেল ১১ হাজার ১৬৫ টাকায় কিনে নেন।

রুবেল জানান, ঢাকার বাজারে বিক্রির জন্য তিনি মাছটি সংগ্রহ করেছেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মাছটির প্রতি কেজির দাম পড়েছে ৫ হাজার সাত টাকা। মণ হিসাবে এর দর পড়েছে ২ লাখ ৩ শ’ টাকা। ইলিশটি স্বাভাবিকের চেয়ে আট গুণ বেশি দামে বিক্রি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..