× Banner
সর্বশেষ
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে – অর্থমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী-দমদমা সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী বেনাপোল পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার  -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক রিপোর্টার

“একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের গল্প” -নোবেল কমিটির নিজস্ব এক্স পোস্ট

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
nobel prize

নোবেল পুরস্কার জয়ের খবর দেওয়ার জন্য যখন অ্যান লিয়েরকে নোবেল কমিটি থেকে যখন ফোন দেওয়া হয়, তখন তিনি ক্লাসে ব্যস্ত। একাধিকবার ফোন দিয়েও তাকে পায়নি নোবেল কমিটি। অ্যান লিয়েরকে ফোন করার বিষয়টি নোবেল কমিটি নিজের এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছে। ‘দ্য নোবেল প্রাইজ’ নামে ভেরিফায়েড পেজে অ্যান লিয়েরকে ফোনে কথা বলার একটি ছবি পোস্ট দিয়ে বলা হয়েছে, ‘একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের গল্প!

ক্লাস চলাকালে ফোন ধরেননি তিনি। ক্লাসের বিরতিতে আবার ফোন এলে তিনি ধরেন। নোবেল কমিটি থেকে এক ব্যক্তি কথা বলার জন্য অ্যান লিয়েরের কাছ থেকে সময় চান। অ্যান তাকে বলেন, ‘আমি একটু ব্যস্ত, ক্লাস নিচ্ছি।’ তখন অ্যানের কাছ থেকে দু–তিন মিনিট সময় চেয়ে নেন সেই ব্যক্তি। ক্লাসে লেকচার দেওয়ায় ব্যস্ত থাকার কথা শুনে ফোন দেওয়া ব্যক্তি জানতে চান, এ সুখবর শিক্ষার্থীদের দেবেন কি না? উত্তরে অ্যান লিয়ের বলেন, ‘তাদের অবশ্যই জানাব। তারা জানলে আশা করি অনেক খুশি হবে। এটা অবশ্যই তাদের জন্য অনেক আনন্দের বিষয় হবে। তবে আমাকে অবশ্যই আমার ক্লাসের লেকচারে ফিরে যেতে হবে।’

২০২৩ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া অ্যানকে তাঁর শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করা যায়নি। আমাদের নতুন বিজয়ী ক্লাস পড়াতে ব্যস্ত ছিলেন। ক্লাসের নির্ধারিত বিরতির সময় তিনি খবরটি শুনেছেন। ফোনকলের পরে তিনি ছাত্রদের কাছে ফিরে গেলেন।’ অ্যান লিয়ের সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক।

উল্লেখ্য, এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী পিয়ের আগোস্তিনি, হাঙ্গেরির বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ এবং ফ্রান্সের বিজ্ঞানী অ্যান লিয়ের। পদার্থের ভেতরে ইলেকট্রন কীভাবে শক্তি বিনিময় করে, সে রহস্য উন্মোচনে গবেষণার জন্য তিন বিজ্ঞানী নোবেল পেলেন।


এ ক্যটাগরির আরো খবর..