একই পুকুরে পড়ে ২ শিশুর করুণ মৃত্যু এলাকায় শোকের ছায়া

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের মোরেলগঞ্জে পানিতে পড়ে ২ শিশুর করুণ মৃত্যু ঘটেছে। শুক্রবার বিকেল ৪টায় পৌরসভার আদর্শ পাড়ায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস ছালাম হাওলাদারের শিশু কণ্যা মরিয়াম(৩) ও তাদের পাশ্ববর্তী নাসির উদ্দিন সন্জু’র ছেলে রাহাত(২) প্রতিদিনের ন্যায় খেলতে যায় পুকুর পাড়ে।

খেলতে খেলতে এক পর্যায়ে সবার চোখ ফাকি দিয়ে দু’জনই পুকুরে পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজা খুঁজি করে তাদেরকে এক পর্যায় পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যব্যরত চিকিৎসক উভয়কে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে ।।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।