× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

এএসপি হচ্ছেন ৮৭ ইন্সপেক্টর

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেতে যাচ্ছেন ৮৭ জন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর)। এরইমধ্যে এ তালিকা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তবে কয়েকজনের প্রমার্জন সংক্রান্ত বিষয়ে ফাইলটি প্রেসিডেন্টের কাছেও যাবে।

প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের কাছ থেকে অনুমোদিত হয়ে তালিকা ফেরত আসলেই প্রজ্ঞাপন জারি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গেল মাসের শেষ দিকে ১০৮ জন পুলিশ পরিদর্শকের নামের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় পুলিশ সদর দপ্তর। কিন্তু চাকরি স্থায়ী না হওয়া, বিভাগীয় মামলার কারণে শাস্তিভোগসহ নানা কারণে ২৪ জনকে বাদ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি। এরপর ৮৭ জনকে এএসপি করার সুপারিশ করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য ফাইল পাঠানো হয়েছে। এর আগে গত ৫ এপ্রিল সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৮৩ জন পরিদর্শককে পদোন্নতি দেওয়া হয়। ওসিদের প্রথম শ্রেণির কর্মকর্তার মর্যাদা দেয়ার পর এটাই ছিল সবচেয়ে বড় পদোন্নতি। নতুন পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ) ইমদাদুদ দস্তগীর জানান, পুলিশ সদর দফতর থেকে পাওয়া তালিকার ভিত্তিতে পদোন্নতি কমিটির সিদ্ধান্ত হয়ে গেছে। সহসাই এ সংক্রান্ত ফলাফল জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..