× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ডেস্ক

এই প্রথম ইসলামী দলের নেতাদের চীন সফর

Kishori
হালনাগাদ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
ইসলামী দলের নেতাদের চীন সফর

চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১০ জন নেতাসহ আরও ৪টি ইসলামি দলের একটি প্রতিনিধিদল। ১৪ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

প্রতিনিধিগণ সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগর শহর পরিদর্শনের মধ্য দিয়ে চীন সফর শুরু করেছেন। সফরের প্রথম দিন শুক্রবার কাশগরের প্রাচীন ‘ঈদগাহ মসজিদে’ স্থানীয় মুসল্লিদের সঙ্গে জুম্মার নামায আদায় করেছেন।

নামাযের পরে তারা মসজিদ প্রাঙ্গন ঘুরে দেখেন, এর দীর্ঘ ইতিহাস সম্পর্কে খোঁজখবর নেন। প্রাচীন এই মসজিদ রক্ষণাবেক্ষণে চীন সরকারের ভূমিকার প্রশংসা করেন প্রতিনিধিরা। স্থানীয় সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন প্রতিনিধিদলের প্রধান ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

উল্লেখ্য, সিনচিয়াংয়ের বৃহত্তম এই মসজিদটি তৈরি হয় চীনের মিং রাজবংশের সময় ১৪৪২ সালে।

৯ দিনের চীন সফরে বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এর নেতৃত্বে যারা আছেন – জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাছুম, রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জোবায়ের ও মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রধান প্রতিবেদক শামসুল আরেফিন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির মাওলানা আবু জাফর কাসেমী, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার ও হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

উল্লেখ্য, নয় দিনের সফরে বুধবার (২৭ নভেম্বর) রাতে রাজনৈতিক দলের নেতারা চীনের গিয়েছে। প্রতিনিধিদলটি আগামী ৫ ডিসেম্বর দেশে ফিরবে বলে জানা গেছে। জামায়াতসহ কোনো ইসলামী দলের নেতাদের চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে সে দেশে যাওয়ার ঘটনা এই প্রথম।


এ ক্যটাগরির আরো খবর..