× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

এইচ টি ইমামের বিরুদ্ধে তারেকের নোটিশ

admin
হালনাগাদ: সোমবার, ২১ মার্চ, ২০১৬

‘তারেক রহমান কয়েকবার পাকিস্তান গিয়েছেন’ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের এমন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২১ মার্চ) রেজিস্ট্রি ডাকযোগে এইচ টি ইমামের দুই ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

দুই সপ্তাহের মধ্যে এ বক্তব্যের প্রমাণ অথবা ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়েছে।

এইচ টি ইমামের প্রধানমন্ত্রী কার্যালয় এবং ১, হেয়ার রোড, ঢাকা-১০০০ ঠিকানায় নোটিশটি পাঠানো হয়েছে বলে জানান ব্যারিস্টার কায়সার কামাল।

নোটিশে বলা হয়, ‘গত ১৯ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত এক সেমিনারে সভায় আপনি যোগ দিয়েছেন। যেখানে আপনি মানহানিকর ও অপমানজনক বক্তব্য দিয়েছেন।’

‘‘আপনার বক্তব্য ২০ মার্চ সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে। যাতে বলা হয়,‘তারেক রহমান কয়েকবার লন্ডন থেকে পাকিস্তান গেছেন বলে সরকারের কাছে তথ্য রয়েছে। সেখানে তিনি আর্ন্তজাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে সাক্ষাত করেছেন।”

যায়যায়দিনে বলা হয় ‘খালেদা জিয়া লেডি লাদেন। তার ছেলে সম্পর্কে তো সবাই জানে। যে ব্যক্তি দাউদ ইব্রাহিমের মতো একজন আন্তর্জাতিক সন্ত্রাসীর সঙ্গে উঠাবসা করতে পারে। আমাদের কাছে তথ্য আছে সে কয়েকবার লন্ডন থেকে পাকিস্তান এসেছে।’

‘এসব বক্তব্য উদ্দেশ্যে প্রণোদিত এবং সমাজে তারেক রহমানকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য,’ উকিল নোটিশে বলেন ব্যারিস্টার কায়সার কামাল।


এ ক্যটাগরির আরো খবর..