× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

মোঃশহিদুজজামান উজ্জ্বল শার্শা  প্রতিনিধি

এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫অর্জনকারী কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫

যশোরের শার্শায় ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ নভেম্বর-২০২৫) সকালে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদাণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, শার্শা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসাননুজ্জামান অনুপম ও একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান।
বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন-পরিকল্পনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। জিপিএ-৫ পাওয়া শুধু সাফল্যের স্বীকৃতি নয়, এটি আরও বড় লক্ষ্য অর্জনের প্রেরণা। শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হয়ে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা।
সংবর্ধনা শেষে একই মঞ্চে উপজেলার ৮৬ জন গ্রাম পুলিশ ও ২৮ জন নারী-পুরুষ উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।
এলাকার নিরাপত্তা, উন্নয়নমূলক কর্মকান্ড ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় তাদের এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।


এ ক্যটাগরির আরো খবর..