× Banner
সর্বশেষ
১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান

ঋণ গ্রহীতাদের সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

করোনায় ঘোষিত লকডাউনে ঋণ গ্রহীতাদের সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহক- প্রতিষ্ঠানের সম্পর্কের ভিত্তিতে করোনা মহামারির বর্তমান পরিস্থিতির বিবেচনায় ঋণ, লিজ ও অগ্রিমের কিস্তি মার্চ ২০২১ এর মধ্যে পরিশোধের সময়সীমা জুন ২০২১ পর্যন্ত বাড়ানো যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে বিদ্যমান ঋণ, লিজ অগ্রিমের নিম্নমানে শ্রেণিকরণ করা যাবেনা।

বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপণে মঙ্গলবার এ নির্দেশনা জানিয়েছে। এছাড়া ঐসব ঋণ/লিজর/অগ্রিমের সুদের ওপর কোনো বাড়তি ফি বা জরিমানা আদায় করা যাবেনা বলেও উল্লেখ আছে প্রজ্ঞাপনে।

মঙ্গলবার (২০ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের জারি করা প্রজ্ঞাপনটি দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকতাদের কাছে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..