× Banner
সর্বশেষ
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার

আজ থেকে ঋণের সুদহার এক অংকে অর্থাৎ ৯ শতাংশ

Kishori
হালনাগাদ: বুধবার, ১ এপ্রিল, ২০২০
ঋণের সুদের হার এক অঙ্কে

বাণিজ্যিক ব্যাংকগুলোর সব ধরনের ঋণ ও বিনিয়োগের ওপর সর্বোচ্চ সুদ হার হবে ৯ শতাংশ অর্থাৎ এক অংকে কার্যকর হচ্ছে আজ।

গ্রাহক কোনো কারণে খেলাপি হলে ওই সময়ের জন্য ঋণের স্থিতি বা কিস্তির বিপরীতে ৯ শতাংশের বাইরে অতিরিক্ত আরও ২ শতাংশ দণ্ডসুদ আরোপ করা যাবে। এর বাইরে ঋণের বিপরীতে অন্য কোনো সুদ বা মুনাফা আরোপ করা যাবে না।

তবে রফতানির ঋণের সুদের হার ৭ শতাংশ অপরিবর্তিত থাকছে। আর ক্রেডিট কার্ডের বিপরীতে দেয়া ঋণের সুদহার এর আওতায় আসবে না।

সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে সুদের হার সিঙ্গেল ডিজিট কার্যকর হচ্ছে। এ বিষয়ে ২৪ ফেব্র“য়ারি বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পাঠিয়েছে। সার্কুলার জারির পর এক মাসের বেশি সময় পেয়েছে ব্যাংকগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য।

এমন এক সময় এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে যখন করোনাভাইরাসের প্রভাবে দেশে সাধারণ ছুটি চলছে। এর মধ্যে সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রয়েছে। ঋণ কার্যক্রম বলতে গেলে প্রায় বন্ধ। আগামী ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে অফিসিয়ালি ১ এপ্রিল থেকে ঋণের সুদহার সিঙ্গেল ডিজিট কার্যকর হলেও বাস্তবে তা প্রয়োগ হবে সাধারণ ছুটির পর। কেননা এর আগে ব্যাংকিং কার্যক্রম সীমিত আকারে চালু থাকছে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে ব্যাংকগুলোর আমানত সংগ্রহের সুদ হারের ব্যাপারে কিছুই বলা হয়নি। ফলে ব্যাংকগুলো বাস্তবতা ও প্রতিযোগিতার ভিত্তিতে সুদের হার নির্ধারণ করতে পারবে। ঋণের সর্বোচ্চ সুদ হার বেধে দিলেও সর্বনিম্ন সুদের হারের বিষয়ে কিছু বলা হয়নি। ফলে ব্যাংকগুলো প্রতিযোগিতার ভিত্তিতে সুদের হার ৯ শতাংশের চেয়ে কম আদায় করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সুদের নতুন হার আজ থেকেই কার্যকর হবে। ব্যাংকগুলো এখন যে ঋণ দেবে সেগুলোতে নতুন সুদহারে দিতে হবে। তবে ব্যাংকগুলোকে এখন চেষ্টা করতে হবে তাদের তহবিল ব্যবস্থাপনা ব্যয় কমানোর বিষয়ে। এক্ষেত্রে আমানতের সুদ কমাতে হবে, ব্যাংক পরিচালনার অন্যান্য খাতে ব্যয় কমাতে হবে। এভাবে তহবিল ব্যবস্থাপনা ব্যয় কমিয়ে সুদের হার সমন্বয় করতে হবে।

তিনি আরও বলেন, সুদের সর্বোচ্চ হার সিঙ্গেল ডিজিট কার্যকর হলে স্বাভাবিকভাবেই ব্যাংকগুলোকে আমানতের সুদের হার কমাতে হবে। বিষয়টি ব্যাংকগুলোই এখন প্রতিযোগিতার ভিত্তিতে নিরূপণ করবে। এছাড়া ব্যাংকগুলোর কাছে চলতি হিসাবসহ কিছু হিসাবে অনেক আমানত থাকে যেগুলোর বিপরীতে কোনো সুদ দেয়া হয় না। এছাড়া বিধিবিধানের ফাঁকফোকর গলিয়ে সাধারণ সঞ্চয়ী হিসাবেও সুদ দেয়া হয় না। এসব কারণে ব্যাংকগুলোর আমানত খাতে খরচের পরিমাণ কিছুটা কমবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ রফতানিকারক সমিতির সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, ঋণের সুদের হার কমানো ব্যবসায়ীদের দাবি ছিল দীর্ঘদিনের। এটি কমলে ব্যবসা খরচ কিছুটা হলেও কমবে। পণ্যের উৎপাদন খরচ কমানো সম্ভব হবে। ফলে বিদেশের বাজারে প্রতিযোগিতা করতে সক্ষমতা আরও বাড়বে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ঋণের সুদের হার কমালেও ব্যাংকগুলো ঋণ বিতরণ কমাতে পারবে না। গত তিন বছরে এসএমই, উৎপাদন খাতসহ শিল্প খাতে বিতরণ করা ঋণের গড় হারের চেয়ে কোনোভাবেই চলতি বছরে কম বিতরণ করতে পারবে না। ওই গড় হারের বেশি বিতরণ করতে হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ মে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এক বৈঠকে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে নির্দেশ দিয়েছিলেন। পরে সে নানামুখী তৎপরতার পরও ঋণের সুদের হার কমেনি। সর্বশেষ ২৪ ফেব্র“য়ারি কেন্দ্রীয় ব্যাংক সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করে সার্কুলার জারি করে।

এদিকে বেসরকারি ব্যাংকগুলোতে আমানত প্রবাহ বাড়াতে সরকারি আমানতের ৫০ শতাংশ বাধ্যতামূলকভাবে বেসরকারি ব্যাংকগুলোতে রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি আমানত ৬ শতাংশের বেশি সুদে রাখা যাবে না। ফলে বেসরকারি ব্যাংকগুলো সর্বোচ্চ ৬ শতাংশ সুদে সরকারি আমানত পাবে।


এ ক্যটাগরির আরো খবর..