× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

চলতি অর্থবছরের প্রথম আট মাসে ২১৬২ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০২২
ঋণচুক্তি স্বাক্ষরিত

বিশ্বের বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশের সঙ্গে ঋণ সহায়তার প্রতিশ্রুতি হিসেবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে দুই হাজার ১৬২ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার (২৮ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।

আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হাবিব হাসানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম আট মাসে বিশ্বের বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশসমূহের সঙ্গে ঋণ সহায়তার প্রতিশ্রুতি হিসেবে দুই হাজার ১৬২ মিলিয়ন মার্কিন ডলার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময়ে বর্তমান ও আগের চুক্তি হতে দুই হাজার ৮৫৪ মিলিয়ন মার্কিন ডলার ছাড় হয়েছে।

আওয়ামী লীগের আরেক সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, চলতি ২০২১-২২ অর্থবছরের ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বিদেশ থেকে ১৩ হাজার ৪৪০ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে।

বিরোধী দল জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, বিগত এক দশকে বাংলাদেশের ক্রমাগত উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জন কোভিড-১৯ এর প্রভাবে সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছে। বিগত ২০১৮-১৯ অর্থবছরে ৭ দশমিক ৮৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হলেও ২০২০-২১ অর্থবছরে করোনা ভাইরাসের কারণে তা কমে ৬ দশমিক ৯৪ শতাংশ হয়। তবে করোনা প্রাদুর্ভাবের সাথে সাথে প্রধানমন্ত্রীর নেতৃত্ব, দূরদর্শিতা ও নিরলস কর্মতৎপরতায় বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তেমন বিপর্যয়ের মধ্যে পড়েনি। বরং মহামারির অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে।

আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের উত্তরে মুস্তফা কামাল বলেন, শুল্ক ফাঁসি বন্ধে শুল্ক স্টেশনে আমদানিকৃত ঘোষণা ইত্যাদি বিষয়ে নজরদারি বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিযেছে। এগুলো হলো—আমদানিকৃত পণ্য ছাড় করার লক্ষ্যে বিল এন্ট্রি দাখিলের সময় সিস্টেম বেইজড ভ্যালু ডিক্লারেশন ফরম চালু করার কার্যক্রম চলমান রয়েছে। সিস্টেম বেইজড ভ্যালু ডিক্লারেশন ফরম চালু হলে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম থেকে মূল্য সংক্রান্ত অপঘোষণা চিহ্নিত করা সম্ভব হবে। অপঘোষণা ও করফাঁকি রোধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ফাঁকিকৃত রাজস্বের সর্বনিম্ন শতকরা ২০০ ভাগ থেকে সর্বোচ্চ ৪০০ ভাগ জরিমানা করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে অঘোষণা ও রাজস্ব ফাঁকির প্রবণতা হ্রাস পাবে।


এ ক্যটাগরির আরো খবর..