× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক

ঋণখেলাপিদের বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

ঋণখেলাপিদের বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নীতিমালার আওতায় ঋণের কিস্তির আকার ও পরিশোধের মেয়াদ বৃদ্ধির সুবিধা দেওয়া হয়েছে গ্রাহককে। সুধু তাই নয়, আড়াই থেকে সাড়ে ৪ শতাংশ অর্থ জমা দিলেই এখন ঋণ নিয়মিত করা যাবে। যা আগে ছিল ১০ থেকে ৩০ শতাংশ অর্থ।

শুধু তাই নয়, ঋণখেলাপিদের সুবিধার বিষয়গুলো নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের ওপর দেওয়া হয়েছে।

সোমবার (১৮ জুলাই) এ সংক্রান্ত একটি নির্দেশনা তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ঋণ পরিশোধ করার সময় দেওয়া হয়েছে ৫ থেকে ৮ বছরে। আগে এ ধরনের ঋণ পরিশোধে সর্বোচ্চ দুই বছর সময় দেওয়া হতো। এই সময়ে আবার নতুন করে ঋণও পাওয়া যাবে।

আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা ও শ্রেণিকৃত ঋণের সুষ্ঠু ব্যবস্থাপনার যুক্তি দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক সংশ্লিষ্টদের মতে, ব্যাংক মালিকদের হাতে খেলাপি ঋণ সুবিধার ক্ষমতা থাকলেও জাল-জালিয়াতি, অনিয়ম, ও প্রতারণার ঋণ নতুন নীতিমালার আওতায় নিয়মিত করা যাবে না। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে খেলাপি ঋণে ছাড় দেয় কেন্দ্রীয় ব্যাংক।

নতুন গভর্নর হিসেবে আব্দুর রউফ তালুকদার যোগ দেওয়ার পাঁচ দিনের মাথায় বাংলাদেশ ব্যাংক নতুন এই নীতিমালা জারি করল।


এ ক্যটাগরির আরো খবর..