× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

উয়েফার বর্ষসেরা রোনালদো

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ গত মৌসুমে তার পারফরম্যান্সের কাছে ছিল না কেউ। লা লিগা তারপর চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়। তাই আগে থেকে তার উয়েফার বর্ষসেরা হওয়া নিয়ে কোনও সংশয়ও ছিল না। শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হলো। উয়েফার বর্ষসেরা নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার হাতে তুললেন তিনি।

এই পুরস্কার জিততে হারাতে হয়েছে বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও জুভেন্টাস তারকা জিয়ানলুইজি বুফনকে। এ নিয়ে তৃতীয়বার পুরস্কার হাতে তুললেন পর্তুগিজ তারকা। এই পুরস্কার দুবার জিতেছেন লিওনেল মেসি। একবার করে জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি।
গত মৌসুমে রোনালদোর পারফরম্যান্সই বলে দেয় সব কথা। লা লিগা জিততে করেছেন ২৫ গোল, চ্যাম্পিয়নস লিগ জেতাতে দলের হয়ে ১৩ ম্যাচেই গোল করেছেন ১২টি।

বুফন উয়েফার বর্ষসেরায় কিছু অর্জন করতে না পারলেও হয়েছেন বর্ষসেরা গোলরক্ষক। সেরা ডিফেন্ডার সার্হিও রামোস, সেরা মিডফিল্ডার লুকা মদ্রিচ, সেরা ফরোয়ার্ড সেই রোনালদোই। অবশ্য এক্ষেত্রে মেসি-দিবালাকে টপকেই জিতেছেন এই পুরস্কার।


এ ক্যটাগরির আরো খবর..