× Banner
সর্বশেষ
চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

এবার আকাশে উড়বে ডিজিটাল পরিবহন ‘উড়ুক্কু ট্যাক্সি’

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আকাশপথে যাত্রী বহন করতে অ্যাপে ডিজিটাল পরিবহন উড়ুক্কু ট্যাক্সি বানাচ্ছে হুন্দাই মোটরস। যা ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ মাইল গতিতে ছুটতে পারবে।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমান কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২০ প্রযুক্তি প্রদর্শনীর এক সংবাদ সম্মেলনে হুন্দাই মোটরস জানিয়েছে,  সেবাদাতা প্রতিষ্ঠান উবারের জন্য উড়ুক্কু ট্যাক্সি বানাচ্ছে হুন্দাই মোটরস।

এ সময় ‘এসএ-ওয়ান’ নামের একটি চার আসনের উড়ুক্কু যানের মডেল সামনে আনে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী উড়ুক্কু যানগুলো নির্মাণের দায়িত্ব হুন্দাইয়ের ওপর। অন্যদিকে আকাশপথ নির্ধারণ ও আকাশপথে রাইড ভাগাভাগির নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকসেবা দেওয়ার কাজটি করবে উবার। তবে উড়ুক্কু ট্যাক্সির উড্ডয়ন এবং অবতরণের জন্য বিশেষ অবকাঠামো নির্মাণে যৌথভাবে কাজ করবে দুটি প্রতিষ্ঠানই।

উবার এলিভেট প্রকল্পের প্রধান এরিক অ্যালিসন বলেন, ‘হুন্দাই হলো বৈশ্বিক পর্যায়ে গাড়ি উৎপাদনে অভিজ্ঞ আমাদের প্রথম অংশীদার।’ বর্তমানের অ্যারোস্পেস শিল্পে উবারের জন্য উচ্চ মানসম্পন্ন, নির্ভরযোগ্য উড়ুক্কু যান তৈরির ক্ষেত্রে হুন্দাই উপযুক্ত প্রতিষ্ঠান বলে জানান তিনি।

মাটি থেকে প্রায় দুই হাজার ফুট ওপর দিয়ে উড়ে যাবে। টানা সর্বোচ্চ ৬০ মাইল দূরত্ব অতিক্রম করতে পারবে সম্পূর্ণ বৈদ্যুতিক এই ট্যাক্সি। তাদের দাবি, এর ব্যাটারি চার্জ হতে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট। এতে হেলিকপ্টারের মতো বড় পাখার বদলে আকারে ছোট রোটর ব্যবহৃত হবে। ট্যাক্সি পরিচালনায় একজন পাইলট থাকবেন বলে উবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্র: টেকক্রাঞ্চ


এ ক্যটাগরির আরো খবর..