উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঝিকরগাছা পৌর নির্বাচন

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঝিকরগাছা পৌর নির্বাচন

স্টাফ রিপোর্টার, যশোর : দীর্ঘ প্রতিক্ষার পর অনুষ্ঠিত হচ্ছে যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচন। আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। নতুন জনপ্রতিনিধি নির্বাচনে শীত উপেক্ষা করে সকাল থেকেই দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্ঠু তারা। এ নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। মোট ২৫ হাজার ৯৯৪ জন ভোটার ১৪টি কেন্দ্রের ৮৬টি ভোটগ্রহণ কক্ষে ভোট প্রদান করবেন। সবগুলোতেই ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।

এদিকে ২১ বছর পর ঝিকরগাছা পৌরসভার নির্বাচন হওয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে ভোটারদের মাঝে। প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সবধরণের উদ্যোগ নেয়া হয়েছে এবং শুরু থেকে ভোটারদের সরব উপস্থিতি রয়েছে।

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নয়টি ওয়ার্ডের কেন্দ্রে ৬শ পুলিশ সদস্য ও ১২৬জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এরবাইরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টাইকিং ফোর্স ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিরাপত্তায় রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।