× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

উপমহাদেশের সর্ববৃহৎ উচ্চতায় সরস্বতী পূজার দাবী কোটালীপাড়ায়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
সর্ববৃহৎ উচ্চতায় সরস্বতী

হিন্দু সম্প্রদায়ের বিদ্যার দেবী সরস্বতীর প্রতিমা এবার ৬০ ফুট উচ্চতায় তৈরি করে পূজা দিয়ে উপমহাদেশের সর্ববৃহৎ উচ্চতায় পূজা বলে দাবী করলেন আয়োজকরা।

গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের আমবাড়ি গ্রামের শ্রী শ্রী রাধাগবিন্দ ও গণেশ পাগল সেবাশ্রম ৬০ ফুট উচ্চতার প্রতিমায় সরস্বতী পূজার আয়োজন করা হয়।

আজ ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ধর্মীয় উৎসবের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শত শত ভক্ত। এসময় ঢাক, ঢোল, কাশির বাদ্য ও উলুধ্বনিতে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে।

আমবাড়ি গ্রামের আয়োজকদের দাবি, এটিই হচ্ছে এ উপমহাদেশের সর্ববৃহৎ প্রতিমায় সরস্বতী পূজা। এই পূজামণ্ডপের প্রতিমা তৈরি করেছেন প্রতিমাশিল্পী শ্রীবাস গাইন।

এই পূজা দেখার জন্য আশপাশের এলাকার পাশাপাশি বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, বাগেরহাট, খুলনা, ফরিদপুর, যশোরসহ বিভিন্ন এলাকা থেকে আত্মীয়-স্বজন এসেছেন এ গ্রামে পূজা দেখার জন্য। এই পূজাকে কেন্দ্র করে বসেছে তিনদিনব্যাপী গ্রামীণ মেলা। আয়োজন করা হয়েছে ধর্মীয় যাত্রাপালা ও কবি গানের।

প্রতিমাশিল্পী শ্রীবাস গাইন বলেন, আমি আমার ১০ জন সহকারীকে নিয়ে এক মাস ধরে এ প্রতিমাটি নির্মাণ করেছি। আমি এর আগেও দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের প্রতিমা তৈরি করেছি। আমি এ ধরনের প্রতিমা তৈরি করতে এক থেকে দেড় লক্ষ টাকা নিয়ে থাকি। কিন্তু এটা আমার গ্রামের পূজা। আমাকে আয়োজকরা যা দিবে আমি তাতেই খুশি। তবে আমি এর আগে গত বছর ৫৫ ফুট উচ্চতার প্রতিমা তৈরি করেছি। ৬০ ফুট উচ্চতার প্রতিমা এটাই প্রথম।

পুরোহিত গোলক চন্দ্র গাইন (৫৬) বলেন, আমি ২২ বছর ধরে পূজা করি। কিন্তু এতো বড় প্রতিমায় কোনও দিন পূজা করিনি। আমার আজকে অনেক স্থানে পূজা করার কথা ছিল, কিন্ত সব বাদ দিয়ে এখানে পূজা করতে এসেছি। এতো বড় প্রতিমায় পূজা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

পূজা কমিটির সভাপতি বিষ্ণুপদ মণ্ডল (৪১) বলেন, আমরা এলাকার যুবকরা মিলে এই পূজার আয়োজন করেছি। গত বছর আমরা ৫৫ ফুট উচ্চতার প্রতিমায় সরস্বতী পূজার আয়োজন করেছিলাম। এ বছর ৬০ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমায় পূজার আয়োজন করেছি। আমাদের এই পূজায় সাড়ে ৩ লাখ টাকা খরচ হবে। আমরা এ ধরনের পূজার আয়োজন করতে পেরে খুবই আনন্দিত।

পূজা কমিটির সাধারণ সম্পাদক কালীপদ গাইন বলেন, এ পূজা দেখার জন্য বাগেরহাট জেলা থেকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছেন। এদেরকে নিয়ে আমরা সবাই আনন্দের মধ্যে দিয়ে পূজা উদযাপন করছি। আগামীতেও আমরা এ পূজা চালিয়ে যাব।

কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার মধু বলেন, আমাদের ইউনিয়নে এতো বড় সরস্বতী পূজা হচ্ছে শুনে আমি আনন্দিত ও গর্বিত। আগামীতে যাতে এই পূজা আরও বড় পরিসরে অনুষ্ঠিত হয়, তার জন্য দলের পক্ষ থেকে আয়োজকদের সার্বিক সহযোগিতা করবো।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালীপাড়া। এখানে আমরা হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করি।


এ ক্যটাগরির আরো খবর..