× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

উপজেলা নির্বাচনে আ. লীগের মনোনয়পত্র বিতরণ শুরু

admin
হালনাগাদ: সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার সকাল ১০টা থেকে প্রথম ধাপের নির্বাচনের দলীয় মনোনয়ন আবেদনপত্র বিতরণ শুরু করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের ফরম বিতরণ করা হয়।

দলীয় মনোনয়নের ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এদিকে রোববার বিকেলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনা করেন।

উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি ও বাছাই ১২ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।

এছাড়া কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ মার্চ সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সবকটি উপজেলা, লালমনিরহাট জেলার সবকটি উপজেলা, রংপুর জেলার সবগুলো উপজেলা এবং কুড়িগ্রাম জেলার সবকটি উপজেলা, নীলফামারী জেলার সবকটি উপজেলায় ভোট হবে।

তিনি জানান, ময়মনসিংহ বিভাগের নেত্রকোণার আটপাড়া উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলা, জামালপুর জেলার সবকটি উপজেলায় ভোট প্রথম ধাপে অনুষ্ঠিত হবে।

এছাড়া সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর বাদে সবকটি উপজেলায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে সব উপজেলায় ভোট হবে।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম ধাপে।

এছাড়া জয়পুরহাট জেলার সবকটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোরের নলডাঙ্গা বাদে বাকিসবগুলো উপজেলায় নির্বাচন হবে এবং রাজশাহী জেলার সবগুলো উপজেলায় নির্বাচন হবে।


এ ক্যটাগরির আরো খবর..