উন্নয়ন প্রকল্পের কাজ চলতি মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ ভূমিমন্ত্রীর

মোঃ লালন, ঈশ্বরদী, পাবনা থেকেঃ যত পেন্ডিং কাজ আছে দ্রুত এ মাসের মধ্যেই শেষ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে অযথা অপচয় যেন না হয়। সরকারের রূপকল্প বাস্তবায়নে সকলকে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি।

আজ সকালে ঈশ্বরদী ও আটঘরিয়ায় সুধীজন, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে ভূমিমন্ত্রী এ আহ্বান জানান।

চলতি অর্থবছরের সরকারের সকল প্রকল্প এই জুন মাসে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, ঈদুল ফিতরের নামাজ আদায় শেষ করেই সরকারের উন্নয়ন কাজে আপনারা মনোনিবেশ করবেন।

মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের একটি লক্ষ্য বা ভিশন রয়েছে। উন্নত বাংলাদেশ গড়ার। শুধু মুখে নয়, কাজের মাধ্যমে আমাদের পরিচয় হবে। সকলের চেষ্টায় অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তিনি আগামি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নে সকলকে সামিল থাকারও আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।