আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকার, উন্নয়নের সরকার। এই সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতধরে দেশ আজ উন্নত দেশে পরিনত হচ্ছে। এই দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান সকলের। সবাই মিলেমিশে থাকলে সমাজে কোন অন্যায় থাকবে না। সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ্য বুকে ধারণ করে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।
সোমবার বিকাল ৫টায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া হাজরাতলা মহাশ্মশান উদ্বোধণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি এসময় আরো বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী তার সারাটা জীবন সালথা-নগরকান্দার মানুষের জন্য কাজ করে আসছেন। এই অবহেলীত সালথা-নগরকান্দাকে আজ নগরে পরিনত করেছেন। আমিও আমার মায়ের মতো সারাটা জীবন এই এলাকার মানুষের সেবা করে যেতে চাই।
কলকাতা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজী মহারাজের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ সফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহ জামান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, কলকাতা স্বামী বিবেকানন্দের পৈত্রিক ভিটা ও সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী মুক্তসঙ্গানন্দজী মহারাজ, ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুরবরানন্দজী মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, আগুলদিয়া হাজরাতলা মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক বাবু অরুন মন্ডল, গৌরাঙ্গ বিশ^াস, গৌতম কুমার বিশ^াস প্রমূখ।




