× Banner
সর্বশেষ
কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস

উন্নত সেবা দেওয়ার চর্চা করতে হবে বন্দর ব্যবহারকারীদের -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ আজ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন বন্দর ব্যবহারকারীদের আরো উন্নত সেবা দেওয়া এবং বন্দরের আমদানি-রপ্তানি ব্যবসা সহজীকরণের লক্ষ্যে চর্চা ও গবেষণা (স্টাডি) করতে হবে। এক্ষেত্রে অংশীজনদের সাথে আলোচনা করতে হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম বন্দর এবং বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের আমদানি-রপ্তানি ব্যবসা সহজীকরণে কর্মপরিকল্পনা উপস্থাপন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ইজ অভ্ ডুয়িং বিজনেস  এর অধীনে উক্ত বন্দর কর্তৃপক্ষগুলোর আমদানি-রপ্তানি ব্যবসা সহজীকরণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় গবেষণা (স্টাডি) করার পদক্ষেপ নেয়। জেপিজেড কনসাল্টিং (বিডি) লিমিটেড ৪৯ লাখ টাকা ব্যয়ে চার মাসের মধ্যে স্টাডির কাজটি সম্পন্ন করবে। স্টাডির কর্মপরিকল্পনা  উপস্থাপনের জন্য আজ নৌপরিবহন মন্ত্রণালয়ে ওয়ার্কশপের আয়োজন করা হয়। এতে ৪০ জন কর্মকর্তা ও স্টেকহোল্ডার অংশ নেয়।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ এবং বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..