× Banner
সর্বশেষ
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

উদ্ভাবনী চিন্তা ও পদ্ধতির মাধ্যমে জনসেবা নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

জনগণকে কাক্সিক্ষত সেবা প্রদান করতে নতুন নতুন ধারণা নিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী চিন্তাভাবনা ও পদ্ধতির মাধ্যমে জনসেবা নিশ্চিত করতে হবে। বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
আজ রাজধানীর মতিঝিল সিটি সেন্টারে লোকাল গভার্নেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের আয় বাড়াতে হবে। তাহলে তাদের সক্ষমতা বাড়বে। আর ইউনিয়ন পরিষদের সক্ষমতা বাড়লে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছানো সহজ হবে। তবে সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার জন্য যে সকল কার্যক্রম গ্রহণ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এলজিএসপি-৩ প্রকল্পের বাস্তবায়ন। এ প্রকল্পের আওতায় স্থানীয় জনগণ সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তাদের অগ্রাধিকার অনুযায়ী উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৩৫ কোটি টাকা যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ ৩ হাজার ১৫৩ কোটি টাকা এবং বিশ্বব্যাংকের ঋণ ২৩৮২ কোটি টাকা। জানুয়ারি ২০১৭-তে শুরু হওয়া ৫ বছর মেয়াদি প্রকল্পটি শেষ হবে ২০২১ সালের ডিসেম্বর মাসে। প্রকল্প হতে দেশের ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসেবে সরাসরি থোক বরাদ্দের অর্থ প্রেরণ করা হয়।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব রোকসানা কাদের, এলজিএসপি-৩ এর প্রকল্প পরিচালক সরদার সরাফত আলী-সহ মন্ত্রণালয় ও প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ‘আমার ইউপি’ নামক একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন। অ্যাপটির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে স্কিম বাস্তবায়ন কার্যক্রম মনিটরিং করা সহজ হবে।


এ ক্যটাগরির আরো খবর..