× Banner
সর্বশেষ
নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি

ডেস্ক রিপোর্টার

উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জাপানকে জানিয়েছে

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
north korea

উত্তর কোরিয়া শিগগিরই স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনার কথা জাপানকে জানিয়েছে। জাপান সরকার মঙ্গলবার এ কথা বলেছে। স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যর্থ প্রচেষ্টার তিন মাসেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়া আবার এ উদ্যোগ নিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পিত এ উৎক্ষেপণের কথা উত্তর কোরিয়া জাপানকে জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, কিশিদা এই উৎক্ষেপণ পরিকল্পনা বাতিলের আহ্বান জানাতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশের সাথে কাজ করতে তার সরকারকে নির্দেশ দিয়েছেন।

জাপান কোস্টগার্ড বলছে, আগামী ২৪ থেকে ৩১ আগস্টের মধ্যে স্যাটেলাইট রকেট উৎক্ষেপণ করা হবে। এর আগে মে মাসে উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। স্যাটেলাইট বহনকারী রকেটটি উড্ডয়নের পর পরই সমুদ্রে ডুবে যায়।

উত্তর কোরিয়া বলছে, এ অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন উপস্থিতি মোকাবেলায় তারা গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে। এদিকে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ সোমবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..