উত্তরায় র্যাব ক্যাম্পে ‘আত্মঘাতী হামলা’

বিশেষ প্রতিবেদক :  রাজধানীর উত্তরার আশকোনা এলাকায় হজক্যাম্পে র‌্যাবের অস্থায়ী কার্যালয়ে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযানে চারজন নিহতের ঘটনার একদিন পর এ ঘটনা ঘটল।

এ ঘটনায় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, আশকোনায় র্যাবের  নির্মাণাধীন কার্যালয়ে এক ব্যক্তি দেয়াল টপকে ভেতরে ঢোকেন। এ সময় র্যাব সদস্যরা তাঁকে বাধা দিতে গেলে ওই ব্যক্তি নিজেরশরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। এতে হামলাকারী নিহত হন। এ ছাড়া এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানান নুরে আজম মিয়া।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।