× Banner
সর্বশেষ
‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন

উজিরপুরে ইজিবাইক চালক হত্যার বিচারের দাবীতে মানবন্ধন

Kishori
হালনাগাদ: সোমবার, ৩১ আগস্ট, ২০২০
ইজিবাইক চালক হত্যা

অমিয় কর আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বামরাইলে আলোচিত ইজিবাইক চালক মামুন রাড়ীর নৃশংস হত্যার প্রতিবাদে খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ৩০ আগষ্ট রবিবার বিকেল মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সূত্রে জানা গেছে, ৩০ আগষ্ট রবিবার বিকেল ৫ টায় ঢাকা-বরিশাল মহসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বন্দরে ব্যবসায়ীসহ শত শত স্থানীয়রা মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইজিবাইক চালক মামুন রাড়ীর নৃশংস হত্যার খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে। এ সময় নিহত মামুনের শিশু কন্যা মারিয়া ৪ বছর কেঁদে কেঁদে বাবার জন্য আকুতি করে ও বিচারের প্রার্থনা করে।

মানবন্ধনে বক্তৃতা করেন বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির, বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক হাওলাদার, তৈয়ব আলি খলিফা, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শাওন বালী, বাজার কমিটির সাধারণ সম্পাদক মিরাজ ফরাজী, যুবলীগ নেতা সজিব শরীফ, ২নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আরিফুল আল আমিন, সম্পাদক হাছান রাড়ী, সাবেক সভাপতি বজলুর রহমান চুন্নু রাড়ী।

উল্লেখ্য ১৯ আগষ্ট রাতে বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের আব্দুস সালাম রাড়ীর ছেলে ইজিবাইক চালক মামুন রাড়ী (২৫) নিখোঁজ হয়। ২০ আগষ্ট উজিরপুর মডেল থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরী করা হয়।

২৬ আগষ্ট বার্থী গ্রাম থেকে মামুনের লাশ উদ্ধার করে গৌরনদী থানা পুলিশ। হত্যার ঘটনায় ওই রাতে গৌরনদী থানায় অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..